নেতাই চলো আহ্বান জানিয়ে দেওয়াল লিখছেন ছত্রধর মাহাতো - The News Lion

নেতাই চলো আহ্বান জানিয়ে দেওয়াল লিখছেন ছত্রধর মাহাতো




দি নিউজ লায়ন ; আগামী ৭ জানুয়ারি নেতাই চলোর ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূলের নেতা ও কর্মীরা। রবিবার তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো লালগড় সহ বিভিন্ন এলাকায় গিয়ে নিজেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের কাজ করছেন। যা দেখে খুশি দলের কর্মী ও সমর্থকরা। তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন৭ই জানুয়ারি নেতাই গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদস্মরণ সভার আয়োজন করা হয়েছে। 


নেতাই গ্রামে প্রবেশের মুখে লালগড়ের হাটতলা এলাকায় শহীদ স্মরণ সমাবেশ হবে। ওই সভায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ তৃণমূলের নেতা বিধায়ক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।ওই সভায় ৩০ হাজারেরও বেশি মানুষ শামিল হবেন। লালগড় হাটতলা থেকে দু কিলোমিটার পদযাত্রা করে লালগড়ের নেতাই গ্রামে গিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। 


শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার পর লালগড়ের হাট তলাতে অনুষ্ঠিত হবে শহীদ স্মরণ সভা। তাই ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রস্তুতি শুরু করা হয়েছে বলে ছত্রধর মাহাতো জানান। ছত্রধর মাহাতোর পাশাপাশি ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু ও ঝাড়গ্রাম জেলাপরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী সহ দলেরঅন্যান্য নেতৃত্বরা ৭ ই জানুয়ারি নেতাই গ্রামের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে ওই স্মরণসভার প্রস্তুতির কাজ জোরকদমে শুরু করে দিয়েছেন। 


রবিবার ঝাড়গ্রাম শহরে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে কিভাবে ৭ই জানুয়ারি নেতাই গ্রামে শহীদ স্মরণ অনুষ্ঠান হবে তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু,  চেয়ারম্যান বীর বাহা সরেন টুডু,কো অডি নেটর অজিত মাহাতো ও উজ্জ্বল দত্ত ,ঝাড়গাম পৌরসভার প্রশাসক প্রশান্ত রায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। 


ছত্রধর মাহাতো বলেন নেতাই গ্রামে ঐতিহাসিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। তাই দলের প্রতিটি নেতা ও কর্মী এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেই জন্য তিনি বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় কর্মীদের সাথে৭ই জানুয়ারী নেতাই চলোর আহ্বান জানিয়ে দেওয়াল লিখনের কাজ করছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.